হ্যাকারদের টার্গেটে বিএমডব্লিউ, হুন্দাই

৮ ডিসেম্বর, ২০১৯ ২২:৫১  
বিশ্বের অন্যতম দুই বৃহৎ কার নির্মাতা প্রতিষ্ঠান হ্যাকারদের টার্গেটে পড়েছে। যদিও এখন পর্যন্ত ততোটা সফল হতে পারেনি হ্যাকাররা। খবর এনগ্যাজেট। সূত্র মতে, হ্যাকিং গ্রুপ ওশানলোটাস বিএমডব্লিউ এবং হুন্দাইয়ের নেটওয়ার্কে প্রবেশ করে ব্যবসায়িক গোপনীয়তা খোঁজার চেষ্টা করেছে। প্রথমদিকে টের পেলেও বিএমডব্লিউ প্রায় মাসখানেক অপেক্ষা করে ব্লক করে, যে সময়ের মধ্যে হ্যাকাররা বিভিন্ন ডেটা সংগ্রহের চেষ্টা করে। যদিও প্রতিষ্ঠানটি হ্যাকারদের চিহ্নিত করতে পেরেছে। নাম প্রকাশের অনিচ্ছুক একজন নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, বিএমডব্লিউ এর কোনো স্পর্ষকাতর ডেটা চুরি হয় এবং হ্যাকাররা মিউনিকে অবস্থিত সেন্টাল ডাটা সেন্টারেরও অ্যাক্সেস নিতে পারেনি। এ বিষয়ে বিএমডব্লিউ কিংবা হুন্দাই কেউ মন্তব্য করেনি। তবে বিএমডব্লিউ বলেছে, উভয় হ্যাকিং চেষ।টা দ্রুত সনাক্ত করা হয় এবং রিকোভার করা হয়। আর এর পিছনে রয়েছে ভিয়েতনামভিত্তিক হ্যাকিং গ্রুপ ওশানলোটাস। ডিবিটেক/বিএমটি